রাজ্য

রাজ্য শাসকদলের প্রতি নিশানা প্রধানমন্ত্রীর, রাজভবনে মমতা-মোদীর সাক্ষাতের সম্ভাবনা

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এহেন আবহেই মার্চের প্রথম সপ্তাহে বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী। আর এবার নির্বাচনের পূর্বেই নরেন্দ্র মোদি সুর চড়ালেন আরামবাগ থেকে। এদিন একের পর এক আক্রমণাত্মক বাক্যে তিনি বিঁধলেন বাংলার শাসকদলকে।

প্রধানমন্ত্রীর নিশানা, ‘তৃণমূল ভাবে তাদের একটা ভোটব্যাংক আছে। এবার তৃণমূলের সেই অহঙ্কার ভেঙে যাবে। এবার মুসলিম সম্প্রদায়ও বিজেপিকে ভোট দেবে।’ তাঁর চ্যালেঞ্জ, ‘নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক তৃণমূলের অহঙ্কার, তৃণমূলের গুন্ডারাজকে উৎখাত করবে মহিলারা।’

প্রসঙ্গত উল্লেখ্য, বকেয়া আদায়ের জন্য কলকাতার রেড রোডে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করেন তিনি। নয়াদিল্লিতে আন্দোলনের আঁচ পৌঁছে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এত কিছু ঘটার পরও টাকা আসেনি। কিন্ত মুখ্যমন্ত্রী ১০০ দিনের বকেয়া টাকা দেওয়া শুরু করেছেন। শ্রমিকদের তালিকা তৈরি করে টাকা দেওয়াও আরম্ভ হয়েছে। তাই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই রিপোর্ট তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.