জেলা

লোকসভা নির্বাচনী প্রচারে চমক বিজেপির

*গঙ্গারামপুর: লোকসভা নির্বাচনী প্রচারে চমক বিজেপির। সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করে বিপ্লবের গড়ে শক্তি পরিক্ষা সুকান্ত মজুমদারের। শনিবার বিজেপির মিছিলের জেরে স্তব্ধ হয়ে গেলো গোটা গঙ্গারামপুর শহর।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে সুবিশাল মিছিলের আয়োজন করে বিজেপি।মিছিলে পা মেলান বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,সন্দেশখালীর নির্যাতিতা ৫ মহিলা, এছড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরুপ চৌধুরী,বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।

এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে শহরের নিউ মার্কেট,বড়বাজার, বিডিও অফিস মোড় হয়ে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানেই এক পথসভার আয়োজন করে বিজেপি।

পথসভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপশি রাজ্য সরকারের দুর্নীতির বিরূদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সন্দেশখালির নির্যাতিত মহিলা পদ্মা মণ্ডল।

পাশাপাশি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কটাক্ষ করে করেন তৃণমুল প্রার্থী বিপ্লব মিত্রকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.