অফবিট

রেল যাত্রীদের সুরক্ষার প্রচেষ্টায় মহড়া, মালদায়

ভারতীয় গণপরিবহন ব্যবস্থার অন্যতম হলো ভারতীয় রেল বিভাগ ।ভারতে প্রতিদিন দুই কোটি যাত্রী রেল পরিষেবার সুযোগ গ্রহণ করে থাকেন। বিভিন্ন কারণে রেল দুর্ঘটনা ঘটে। এই রেল দুর্ঘটনা ঘটলে যাত্রীদের উদ্ধার কার্য তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও যাত্রীদের সুরক্ষিত রাখার প্রচেষ্টা কিভাবে করা যায়,এই নিয়ে একটি নমুনা মহড়া করল পূর্ব রেলের মালদা রেল মণ্ডল বিভাগ।

এই মহড়ায় রেল বিভাগের বিভিন্ন বিভাগীয় কর্মচারীরা তথা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য সরকারের দমকল বিভাগ একত্রে সামিল হয়েছিল। এমনকি দুর্ঘটনাস্থলে রেলের তরফে যে ধরনের তাৎক্ষণিক শিবির তৈরি করা হয় সেই সকল ব্যবস্থাও তৈরি করা হয়েছিল। এই মহড়ায় দেখা যায় দুটি রেলের মুখোমুখি সংঘর্ষ ও তারপরে উদ্ধারকারী দল কোচের ভেতর থেকে বিভিন্নভাবে যাত্রীদের উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার জন্য চিকিৎসা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেন। এবং আরেকটি দল তারা রেললাইন মেরামতির কাজে অংশগ্রহণ করে। পূর্ব রেলের মালদা মন্ডল বিভাগের বিভাগীয় প্রধান বিকাশ চৌবে জানান, এই ধরনের মহড়া বছরে দু’বার করে অনুষ্ঠিত হবে। মূলত রেল দুর্ঘটনার কবল থেকে যাত্রীদের সুরক্ষিত কিভাবে উদ্ধার করা হয়,সেই বিষয়ে বিভাগীয় সকলকে সচেতন করার উদ্দেশ্যেই এই ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.