আসন্ন লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত ভোট প্রচারে। গত ১০ই মার্চ জনগর্জন সভা থেকে অভিনব ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে জোড়া ফুল শিবির। তারপর থেকে ভোট প্রচারে তৃণমূল প্রার্থীরা। এবার ছুটির দিনের সকাল থেকে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রে লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল প্রার্থী। কিছুদিন আগে ভোট প্রচার নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করেন সৌগত রায়কে। তবে তাতে তার প্রচার থেমে নেই। আজ সকাল থেকেই জোর কদমে প্রচার শুরু করলেন এই প্রবীন নেতা।
সৌগত রায় প্রচারে নেমে প্রথমেই দেওয়াল লিখলেন নিজের সমর্থনে। তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে তুলি হাতে তুলে নিল। গ্রীষ্মের উপেক্ষা করে এই বর্ষিয়ান নেতা কোমর বেঁধে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।
দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় জানিয়েছেন, ‘ধনঞ্জয়ের মুখার্জী দমদম এলাকার প্রাণপুরুষ ছিলেন। তার নির্দেশনা এখানকার তৃণমূল সংগঠন গড়ে উঠেছে। পাশাপাশি তার পর্যবেক্ষণে সংগঠন মজবুত হয়ে উঠেছে। আমি তার স্মৃতিচারণায় শ্রদ্ধা জানাচ্ছি। এমনকি এই ভোট যুদ্ধকে আমরা অনেকেই মোদী-মমতার যুদ্ধ বলছি। আসলে এই লড়াইটা হল উন্নয়ন আর বঞ্চনার’।







