নবরাত্রি চলাকালীন আমিষ ভক্ষণ করায় কটাক্ষের স্বীকার তেজস্বী যাদব।আরজেডি নেতা তথা বিহারের (Bihar) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ‘মরশুমের সনাতনী’ বলে বিদ্রুপ করলেন বিজেপি। সম্প্রতি একটি হেলিকাপ্টারে বসে মাছ খেতে দেখা যায় বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহনি এবং তেজস্বী যাদবকে।
সেই ভিডিও প্রকাশ্যে আসায় কটাক্ষের স্বীকার হন তিনি।তেজস্বী মরশুমি সনাতনী বলে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
বিজেপি কটাক্ষ করে বলেন, যখন লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ হয়। সেই সময় রোহিঙ্গা এবং বাংলাদেশিরা সনাতনী ধর্মের মুখোশের আড়ালে তুষ্টির রাজনীতি করে গেছেন বলেই অভিযোগ পদ্ম শিবিরের।







