গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। তাপমাত্রাও কমেছিল কয়েক ডিগ্রি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ফের সেই চাঁদি ফাটা গরম, সঙ্গে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি।
আলিপুর আবহাওয়া দফতর বলছে আজ সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মোঘলা থাকতে পারে। তবে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।







