সোমবার বিকেলে বিশেষ সাংগঠনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শহরে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, অজিত মাইতি, শিউলি সাহা, মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া, জেলায় দলের বিধায়করা সহ দুই জেলার সভাপতি ও জেলা নেতৃত্বরা। মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অজিত মাইতি জানান, প্রত্যেকটি বিধানসভা ধরেই ভোটের পর্যালাচনা হয়েছে, সেই সঙ্গে কিভাবে আগামী দিনের সংগঠন ঠিক রেখে ভোট পরিচালনা হবে তার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাদেরকে দলের নির্দেশ অমান্য করে কাজ করতে দেখা গেছে তাদেরকেও ওয়ার্নিং দিয়েছেন। কেশপুরের বিধায়কা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন শুধু কেশপুর নয়, সমগ্র দুই সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা হয়েছে। জেলার সকল নেতৃত্বকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, মা বোনেরাই বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আমরা মহিলা বিগেট দিদির পাশে রয়েছি। কেশপুর থেকে আমরা ভোটে অনেকটাই লিড দিতে পারবো বলে আশা প্রকাশ করেন।
Read Next
November 14, 2026
রেশনে ওজনে কারচুপি বা নিম্নমানের চাল-গম? অভিযোগ পেলেই এক ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস খাদ্যমন্ত্রীর
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী
November 12, 2026
আবাস প্রকল্পে আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা, শুক্রবার দ্বিতীয় কিস্তির অর্থ পাঠাবে রাজ্য
Related Articles
Check Also
Close
-
ফের বাজি কারখানায় বিস্ফোরণFebruary 8, 2025







