L
দ্বিতীয় দফা ভোটের আগে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন টাকা চেয়ে চিঠি পাঠালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। বিষয়টিকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা।যদিও ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ করেন মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে শেয়ার করেছেন সেই চিঠি।
উত্তরবঙ্গে দাপুটে নেতার তালিকায় রয়েছেন উদয়ন গুহ। পাশপাশি তাঁর সাথে আদায় কাঁচকলায় সম্পর্ক রয়েছে নিশীথ প্রামাণিকের। নিবার্চনের দিন মন্ত্রী এলাকার মধ্যেই সীমাবদ্ধ যেন থাকেন তার আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তবে এই বিষয়ে কোনও তৎপরতা দেখাননি কমিশন।
সূত্রের খবর,ভোটের দিন তুমুল অশান্তি ছড়ায় এলাকায়।তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে মারধরের ঘটনা পর্যন্ত ঘটে। পাশাপাশি দিনহাটার একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটে। ভেটাগুড়ির একাধিক এলাকায় উদ্ধার হয়েছিল বোমাও।







