লোকসভা নির্বাচন যত এগিয়ে আছে ততই প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে রাজনৈতিক দলের প্রার্থীরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ধান কাটলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। কথা বললেন এলাকার চাষীদের সাথে। এলাকার মানুষদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করলেন তিনি। তার বক্তব্য ও কৃষকদের কষ্ট শুধুমাত্র বিজেপি সরকারই বোঝে তাই কৃষকদের জন্য যা কিছু করেছে কেন্দ্র সরকার,রাজ্য সরকার শুধুমাত্র প্রচার করে যাচ্ছে। হিরনের বক্তব্য তার পরিবার কৃষক পরিবার তাই কৃষকের কষ্টও তিনি বোঝেন আর বর্তমান সময়ে কৃষকরা কি অবস্থায় আছে তা বোঝার জন্যই প্রায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও ধান কাটতে মাঠে নামেন। এভাবেই কেশপুরের চাষীদের মন জয় করার চেষ্টা করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ! ধান কেটে অভিনব কায়দায় কেশপুরে ভোট প্রচার হিরনের!
Read Next
November 10, 2026
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি খারিজ, মামলা পাঠানো হল নিয়মিত বেঞ্চে
November 10, 2026
নন্দীগ্রামে দাঁড়িয়ে সিপিএমকে তোপ শুভেন্দুর, প্রশংসা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের
November 10, 2026
বিমানবন্দরে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম, ব্যাগ থেকে উদ্ধার ১১টি দামি মোবাইল ও ২ লক্ষ টাকা
November 9, 2026
বিজেপি প্রীতি ও মুসলিম বিরোধিতা: ব্রাহ্মণ নেতাদের জনসমর্থন হারানোর মূল কারণ জানালেন প্রশান্ত কিশোর
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
Related Articles
Check Also
Close
-
মতাকে কড়া আক্রমন শিবরাজ সিং চৌহানেরMay 14, 2024







