চাকরি

অষ্টম শ্রেণী পাসে মিলবে সেনায় চাকরি, ৪০ হাজার টাকা বেতন! শুরু হচ্ছে ‘অগ্নিবীর’ প্রকল্পে নিয়োগ 

 

একজন অষ্টম শ্রেণী পাস বেকার যুবক বা যুবতী? পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হওয়ার কারণে অষ্টম শ্রেণী পাস করার পর আর লেখাপড়া করতে পারেননি?এমন এক দপ্তরের পক্ষ থেকে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া চাকরির খবর নিয়ে হাজির হয়েছি যেখানে আপনি ন্যুনতম অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন। তাহলে চলুন নিয়োগের যাবতীয় খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

 

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

 

 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ Indian Army এর তরফ থেকে অগ্নিপথ স্কিমে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

 

 

• অগ্নিবীর(General Duty)

 

• অগ্নিবীর(Technical)

 

• অগ্নিবীর(Aviation and Amunation)

 

• অগ্নিবীর(Clerk/Store Keeper)

 

• অগ্নিবীর(Tradesman)

 

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও দৈহিক মাপজোখ:-

 

অগ্নিবীর(Tradesman)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি স্কুল থেকে প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর পেয়ে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তবে প্রতিটি বিষয় ৩৩% নম্বর পেয়ে পাস করা মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীরাও এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কেবলমাত্র পুরুষরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৬৯ সেমি। বুকের ছাতি হতে হবে ফুলিয়ে ৮২ সেমি এবং না ফুলিয়ে ৭৭ সেমি। এবং ওজন হতে হবে সর্বনিম্ন ৫০ কেজি। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৭-২১ বছরের মধ্যে।

 

অগ্নিবীর(Clerk/Store Keeper)

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স/আর্টস/কমার্স বিভাগে অন্তত পক্ষে ৬০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত পক্ষে ৫০% করে নম্বর পেয়ে থাকতে হবে। কেবলমাত্র পুরুষরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৬৯ সেমি। বুকের ছাতি হতে হবে ফুলিয়ে ৮২ সেমি এবং না ফুলিয়ে ৭৭ সেমি। এবং ওজন হতে হবে সর্বনিম্ন ৫০ কেজি। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৭-২১ বছরের মধ্যে।

 

বেতনের পরিমাণ:-

 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ Indian Army তে অগ্নিপথ স্কিমে অন্তর্গত উপরিউক্ত শূন্যপদ গুলিতে ৪ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রথমে ৬ মাস মিলিটারী ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টিপেন্ড দেওয়া হবে। ট্রেনিং হয়ে যাওয়ার পর প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা করে, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৩,০০০ টাকা করে, তৃতীয় বছর প্রতি মাসে ৩৬,৫০০ টাকা করে এবং চতুর্থ বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

 

আবেদনের প্রক্রিয়া:-১) প্রথমে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) এরপর যারা নতুন আবেদন করছেন তারা  রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। আর যারা আগেও আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।

৩) যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। এবং যারা পুরনো তাদেরকে আগের বারে দেওয়া User Id ও Password দিয়ে Login করতে হবে।

৪) Login করার পর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।

৫) এরপর একে একে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।

৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) আধার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৫) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৬) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

৭) ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা।

৮) জেলা শাসক / SDO এর দেওয়া স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট স্ক্যান করা।

 

নির্বাচন প্রক্রিয়া:-

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষা শুরু হবে আগামী ১৭ ই এপ্রিল থেকে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ দৈহিক মাপজোখ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়ার জন্য ডাকা হবে। এতে ও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শেষ ধাপের পরীক্ষা অর্থাৎ ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে। এই সব কিছুতে প্রাপ্ত নম্বর একসঙ্গে করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

 

 

আবেদন করার শেষ তারিখ:-

উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ই মার্চ পর্যন্ত। তাই এতো কম যোগ্যতায় এতো ভালো একটা সরকারি চাকরির সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন আর এই রকমই আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের কারেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.