রাজ্য

স্কুল ছুটির পর পুকুরে নেমে স্নান করতে গিয়ে বিপত্তির সম্মুখীন হলো ১৩ বছরের কিশোর

জলে ডুবে প্রাণ হারালো এক স্কুল পড়ুয়া। স্কুল ছুটির পর পুকুরে নেমে স্নান করতে গিয়েই ঘটলো এই বিপত্তি। ঘটনাস্থল, ভদ্রেশ্বর গভর্মেন্ট কোয়ার্টার এলাকা। নিহতের নাম বিকাশ বহেরা বয়স ১৩ ও বাসস্থান অ্যাঙ্গাস। জানা গিয়েছে, বাবা কুনা বহেরা। উড়িষ্যার বাসিন্দা তারা। কুনা বহেরা হলেন অ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক। নিহত ওই ছাত্র ভদ্রেশ্বর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

শনিবার অর্থদিবস ক্লাস হয়ে স্কুল ছুটি হয়ে যায়। ঠিক তার আগে হয় কবাডি খেলার ক্লাস। স্কুল শেষ করে বিকাশ তার কয়েকজন বন্ধু সহ বাড়ি ফিরছিল। স্কুল থেকে কিছুটা দূরেই ভদ্রেশ্বর গভমেন্ট কোয়ার্টারের সুইমিং পুলের পাশেই ওই পুকুরটি। ওই পুকুরেই স্নান করতে নামে তারা এবং এতেই ঘটে বিপত্তি।

বিকাশের বন্ধু অঙ্কিত মৌর্য জানায়, “কবাডি খেলার পর খুব গরম লাগছিল। এরপরই বন্ধুরা মিলে স্নান করতে নামি। পা পিছলে একবার পরে গিয়েছিল বিকাশ। ওকে উপরে টেনে তোলা হয়। আবার পুকুরে নামে সে এবং তলিয়ে যায়।”

এরপর বাকিরা বিকাশকে উদ্ধার করে সাথে সাথে তাকে স্থানীয় অঙ্কুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে নিহত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ঘটনায় নামে শোকের ছায়া।

নিহতের পরিবারের সদস্য সুকান্ত নায়েক বলেন, ”আজ শনিবার স্কুলে কবাডি ক্লাস হওয়ার পর ওরা বাড়িতে না জানিয়ে স্নান করতে যায়। বিকাশ অল্প সাঁতার জানত। ওরা চারজন বন্ধু গিয়েছিল। দুজন ডুবে যাচ্ছিল।একজন সুস্থ আছে।” ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.