সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ভিডিও বা ছবির সম্মুখীন হই। মাঝেমধ্যে এমন কিছু ভিডিও বা ছবি ভাইরাল হয় যা মানুষকে সত্যিই অবাক করতে বাধ্য করে। আবারো এমনি এক ভাইরাল ভিডিওর সম্মুখীন নেট পাড়া। এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ক্রমশ দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে ওই যুবকের ভিডিও।
কিন্তু কেন? স্পাইডার ম্যানকে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ।
হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্পাইডার ম্যানের পোশাক করা এক যুবক হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। ট্রাফিকের সব নিয়ম লঙ্ঘনের দায়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়াও ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে যে নিজেও স্পাইডার ম্যানের পোশাক পরে স্পাইডার গার্ল হয়ে উঠেছেন। সেও বাইকের পেছনে বসে আছেন হেলমেট ছাড়াই। ভিডিওটি দ্রুত গতিতে নেট পাড়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ তা দেখে তাদেরকে হেফাজতে নেয়।







