পৃথিবীর মানচিত্রে এত দিন ছিল সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগর। যদি হঠাৎ ছোটবেলার ভূগোলের পাতা ইতিহাস হয়ে যায়? পৃথিবীতে ছয়টি মহাসাগরের কথা জানতে পারেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পৃথিবীর দ্রুত আবহাওয়া পরিবর্তন আন্টার্টিকা বরফ গলে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া এখন খুবই সাধারণ হয়ে গেছে।
গবেষণায় উঠে এসেছে পৃথিবীর একটি মহাদেশ বিভক্ত হতে চলেছে খুব শীঘ্রই। এর ফলে তৈরি হবে অববাহিকা এবং ষষ্ঠ তম মহাসাগর। ভূতাত্ত্বিকরা মনে করছেন সেই মহাদেশটি হলো আফ্রিকা মহাদেশ।
একটি নতুন সাগরের সৃষ্টি এটি দুদিন একদিনের ঘটনা নয় হাজার হাজার বছর ধরে এই ভাঙ্গা গড়া চলতে চলতে তৈরি হয় নতুন সৃষ্টি। এই ধরনের নতুন সৃষ্টি পৃথিবীর দ্রুত বিবর্তনের ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরা বলছেন একটি মহাসাগর তৈরির কাজ মাটির নিচে শুরু বেশ কিছু বছর ধরে। এই ষষ্ঠ মহাসাগরের কার্য প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় ২০০৫ সাল থেকে।
কিন্তু নতুন আরও একটি মহাসাগরের জায়গা পৃথিবীতে কোথায় হবে, এ বিষয়টি বুঝতে হলে পৃথিবীর মানচিত্র ভালো ভাবে জানতে হবে। পৃথিবীর ভূপৃষ্ঠ বর্তমানে যেরকম অতীতে তেমন ছিল না। ভবিষ্যতেও একই রকম না থাকার সম্ভাবনাই বেশি।এই বিবর্তন প্রক্রিয়ার ফলে নতুন আরেকটি মহাসাগর পেতে চলেছে বিশ্ববাসী। আফ্রিকা মহাদেশ ভেঙে দুই টুকরো হয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন বৈজ্ঞানিক মহল। ডান দিকের অংশ মিলে যেতে পারে ভারতের সঙ্গে, ফলে ভারতের মানচিত্রে বিরাট বদল ঘটতে চলেছে। বাঁ দিকের ফাঁকা অংশে জন্ম নিতে পারে ষষ্ঠ তম মহাসাগরটি।
ভূতাত্ত্বিকেরা বলছেন , পাঁচ থেকে দশ মিলিয়ন বছরের মধ্যে টেকটোনিক শক্তি আফ্রিকা মহাদেশকে দুটি ভাগে বিভক্ত করবে। এই প্রক্রিয়াই একটি নতুন সমুদ্র অববাহিকা তৈরি করবে। এই নতুন সাগরের ফলে আফার অঞ্চলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং পূর্ব আফ্রিকান রিফট উপত্যকায় বন্যা দেখা দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফল হিসেবে পূর্ব আফ্রিকার এই অংশটি আলাদা মহাদেশ হয়ে যাবে। আফ্রিকায় ষষ্ঠ মহাসাগর গঠনের সম্ভাবনা শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় নয় বরং এটি পৃথিবীর বিবর্তন ইতিহাসের একটি প্রমাণ। কারণ, মহাদেশ ও মহাসাগরের বিন্যাস এর আগেও ঘটেছে।
একটি নতুন মহাসাগরের গঠন অত্যন্ত জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এর মধ্যে মহাদেশীয় ভাঙন থেকে মহাসাগরীয় বৃদ্ধি ও ভাঙনের বিভিন্ন পর্যায় রয়েছে। এই ধাপ গুলি পেরোলেই একটি নতুন সৃষ্টির সৃষ্টি ঘটবে।







