চব্বিশের তৃতীয় দফা নির্বাচনের আগেই প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের ফলঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। ওই মাসেরই ১২ তারিখ সমাপ্ত হয় পরীক্ষা পর্ব।মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় এবছর পাশের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে মোট৫৭জন। পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৪র্থ পঃ মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন (রামভোলা হাইস্কুল), প্রাপ্ত নাম্বার ৬৯৩। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু (পুরুলিয়া জেলা স্কুল), প্রাপ্ত নাম্বার ৬৯২। মাধ্যমিকে তৃতীয় স্থানে আছে তিনজন, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ ২৪ পরগনার নৈরিতরঞ্জন পাল। পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট। পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৯০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও ৮০ দিনের মধ্যেই প্রকাশিত হল ফলাফল। ইতিমধ্যে ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। তার মধ্যেই এবার ফল প্রকাশ পেলো মাধ্যমিক ফলাফল।
Read Next
November 10, 2026
গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে এবার AI-র নজরদারি! অতিরিক্ত জমায়েত হলেই কন্ট্রোল রুমে পৌঁছবে বার্তা
November 9, 2026
আদালত অবমাননার মামলার জের, অবশেষে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি এসএসসির
November 9, 2026
উত্তরবঙ্গ যেতে আর চিন্তা নেই! হাওড়া-এনজেপি রুটে বিশেষ ট্রেন, জানুন ছাড়ার দিন ও সময়সূচি
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
রায়গঞ্জে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টার, পুলিশের ‘হাত খোলা’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close







