রাজ্য

প্রকাসিত মাধ্যমিকের রেজাল্ট, কেমন ছিলো প্রথম , দ্বিতীয়ের প্রস্তুতি?

২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হলো। মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর 693 । মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর 692 । মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দঃ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুস্পিতা বাঁশুরি, দঃ২৪ পরগণা থেকে নৈঋত রঞ্জন পাল তার প্রাপ্ত নম্বর 691।মাধ্যমিক ২০২৪-এ পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা। পাশ করেছেন ৭ লক্ষ ৬২ হাজার ২৫২ জন। এই বিষয়ে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় জানায়, ” ভীষণ ভালো লাগছে সকলের প্রত্যাশার রাখতে পারছি একাধারে। সাইন্স নিয়ে এগোচ্ছি মেডিক্যাল নিয়ে যাওয়ার ইচ্ছে। পড়াশুনো শুরু হয়ে গিয়েছে। আমি যা চাই তাতেই সহযোগীতা করবেন বাবা মা। তাঁরা অত্যন্ত খুশি।পুরুলিয়ার সাম্য জানিয়েছেন, ভালো লাগছে। পড়েছিলাম নইলে রেজাল্ট হবে কেন। আমার নির্দিষ্ট কোনও শিডিউল ছিস না। মাধ্যমিকের আগে বেশি করে পড়তাম। রাত্রে বেশি পড়া হত। সকালে উঠতে পারতাম না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.