রাজনীতিরাজ্য

বিদায় কি তবে হচ্ছে? কি বলছেন কুনাল ঘোষ।

সকাল থেকে তৃনমূল এর বিরুদ্ধে মুখ খুলছেন কুনাল ঘোষ। এ র ই মধ্যে দলের দুটি পদ হাতছাড়া হয়েছে তার। সকাল সকাল সেই দলের বিরুদ্ধে কথা বললেন কুনাল ঘোষ। ট্যুইট করে তিনি বলেন ‘সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, ‘অপদার্থ’ ও ‘দলবিরোধী’ কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।’ প্রতীক জৈন বলতে কাকে বুঝিয়েছেন কুনাল।অনেকে মনে করছেন কুণালের এই বার্তা আসলে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করে করা হয়েছে। অভিষেকই তৃণমূলের রণকৌশল ঠিক করতে ২০১৯ সালের ভোটের পরে আইপ্যাককে এই রাজ্যে এনেছিলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরকেও পশ্চিমবঙ্গে নিয়ে আসেন অভিষেক। অভিষেক পিকে জুটিই ছিল ২০২১ সালের বিধানসভা ভোটে পর্দার পিছনে তৃণমূলের অন্যতম চালিকাশক্তি হিসাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.