রাজনীতি

চারদিনে চারটি সভা! ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে আগামী রবিবার রাজ্যে আসছেন মোদী। সেইদিনই পরপর তিনটি সভা করবেন তিনি। এরমধ্যে দু’টি সভা হবে হুগলি জেলায়। আর একটি হবে হাওড়ায়।

উল্লেখ্য, ১১ তারিখ কলকাতায় এলেও কোনও কর্মসূচি রাখা হচ্ছে না। ১২ তারিখ ব্যারাকপুর দিয়েই সভা শুরু করছেন প্রধানমন্ত্রী। অর্জুন সিং-এর সমর্থনে সভা করবেন মোদী। ব্যারাকপুরের ভাটপাড়ায় সভা বর্তমান। পরবর্তীতে হুগলির চুঁচুড়া ও আরামবাগেও সভা করবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যে তিনটে সভা সেরে গেছেন মোদী। ফের সাত দিনের মধ্যেই আবারও বাংলায় আসছেন তিনি। এবার পরপর চারটি জনসভা রয়েছে তাঁর। চলতি বছরে সাত দফায় রাজ্যে লোকসভা ভোট। পঞ্চম দফায় ভোট হবে হাওড়া লোকসভা কেন্দ্রে। নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যে ১২টি সভা করে ফেললেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.