জেলারাজনীতি

চতুর্থ দফা নির্বাচনের আগেই নতুন চমক, তৃণমূল প্রার্থী মুকুটমণির অধিকারের স্ত্রী যোগদান দিলেন পদ্ম শিবিরে

লোকসভা নির্বাচনে চতুর্থ দফার আগেই এলো নতুন চমক রানাঘাট লোকসভা তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী একেবারে পদ্ম শিবিরে পাশাপাশি স্বামীর বিরুদ্ধে একেবারে তোপ উগড়ে দিলেন স্বস্তিকা। সবার থেকে পষ্ট বলেন মুকুটমণি অধিকারী কে ভোট দিলে তার মতন জন সাধারণদেরকেও ঠকতে হবে।

পাশাপাশি তিনি আরও বলেন তার সাথে তৃণমূল প্রার্থীর রেজিস্ট্রি হলেও তাকে নাকি জোর করে বিবাহ করা হয়েছিল বলেই সরাসরি অভিযোগ ছড়েন মুকুটমণির বিরুদ্ধে। পাশাপাশি জনসভায় দাঁড়িয়ে স্বস্তিকা বলেন,২০২৩ সালে ২৮ মে তাদের আইনি বিয়ে হয়ে ছিল। তারপর থেকেই পণের দাবিতে লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মুকুটমণি। তাদের মধ্যে বনিবনা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, আইনি বিয়ে হলেও বিয়েকে মর্যাদা দিতে চায়নি মুকুটমণি ও তাঁর পরিবার। লোকসমাজে তাঁকে স্ত্রী বলে স্বীকৃতি দিতেও চায়নি বলেও অভিযোগ করেন স্বস্তিকা। খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন।

বিয়ের ১১ দিনের মাথায় নাকি তিনি তিনজলা থানায় বধূ নির্যাতিতার অভিযোগে দায়ের পর্যন্ত করেছিলেন।তিনি বলেন,”একজন প্রতারককে ভোট দিলে আমার মতই ঠকতে হবে রানাঘাটের মানুষকে।”জগন্নাথ সরকার মানুষের নেতা। তিনি জনদরদী মামুষ। বিপদের সময় গেরুয়া শিবিরের নেতা কর্মীরা তাঁর পাশে দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে সূত্র মারফত জানা যায় এখনো পর্যন্ত খাতায়-কলমে বিবাহ বিচ্ছেদ হয়নি তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী ও স্বস্তিকা ভুবনেশ্বরীর। তাই ভোটের আগে তৃণমূল প্রার্থী স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে আনলেন বড় এক চমক।বিজেপি এদিন মঞ্চ থেকেই স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করেছেন যদিও এদিনের এই সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ-সুবিধা এবং প্রকল্পের কথাও জানান। বিজেপি নেতা তথা তারকা ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.