লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এমনকি রাজ্যের শাসক দল জোর কদমে প্রচার করছে। পাশাপাশি দিনরাত ভোট ময়দানে প্রচার চালাচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের শুভেন্দুর গড়ে ধুমধাম রোড শো করলেন মুখ্যমন্ত্রী।
লোকসভা ভোটের মধ্যে ফের দ্বিতীয়বারের জন্য আজ মুখ্যমন্ত্রী প্রচারে করতে গেলেন শুভেন্দুর কাঁথিতে। তবে জেলা স্তরের তৃণমূল এই কর্মসূচি ঘিরে বড় ধাক্কা খেল। গত ১লা মে কাঁথি কলেজকে অঙ্গীকার করতে হয়েছে কোনো রাজনৈতিক দল এই কলেজ সম্পত্তি ব্যবহার করতে পারবে না নির্বাচনের প্রক্রিয়া চলাকালিন। তাইজন্য মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণ করা নিয়ে হেলিপ্যাড করতে পারেনি কলেজের মাঠে। সেই নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। সেই কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি পায়নি। তবে এবার শুভেন্দুর গড়ে ঘাসফুল ফোটাতে তৎপর রাজ্যের শাসক দল।
এবার সেই নিয়ে ভোট ময়দানে নেমে পরেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ওই চত্বরে ৩টি কর্মসূচি অংশগ্রহণ করবেন তৃণমূল সুপ্রিমো। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মহিষাদল রাজ ময়দানে জনসভা করলেন। পাশাপাশি কাঁথিতে জাঁকজমক পূর্ণ ভাবে শোভাযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







