তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্রমাগত আক্রমণের লাগাম টানলো নির্বাচন কমিশনার। ষষ্ঠ দফা নির্বাচনের আগে বড়সড়ো ধাক্কা খেলো রাজ্য বিজেপি। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্যের শাসক দল। এবার সেই নিয়ে পড়ক্ষেপ নীল নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টা অভিজিৎ গাঙ্গুলীকে ভোট প্রচার থেকে বিরতি থাকার নির্দেশ দিল কমিশন।
বারংবার নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। পাশাপাশি তৃণমূলকে নিশানা করে অনেক মন্তব্য করেছেন। যার জন্য এর আগেও কমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। কারণ লোকসভা নির্বাচনে অনেক মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই তাদের সম্মান বজায় রাখাটা প্রত্যেকেরই দায়িত্ব।
তবে এবার কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে কু মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি। সেই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়। তারপরেই আজ বিকেল ৫টা থেকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী। তবে ষষ্ঠ দফার নির্বাচনের আগে প্রচারের জন্য আর বেশি সময় বাকি নেই। ইতিমধ্যেই বিজেপি জন্য এই নিষেধাজ্ঞার ফলে আর মাত্র একটা দিনই পাবে ভোট প্রচার করতে। সেই কারণে নির্বাচনের মুখে গেরুয়া শিবিরের জন্য এটা একটা বড় ধাক্কা।







