এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পানাগড় স্টেশনে। আজ সকাল ১১টা নাগাদ দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশের কর্মীরা। রেল পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে পানাগড় স্টেশনের দুই ও তিন নম্বর প্লাটফর্মের আপ ও ডাউন লাইনের মাঝে এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখেন যাত্রীরা।এর পরেই ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি।
অনুমান করা হোচ্ছে ভোর রাতে কোনো দূরপাল্লার ট্রেনে চেপে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।যার কারণে মৃতের পরিচয় জানতে সমস্যা দেখা দিয়েছে। মৃতদেহ এক মাঝ বয়সী পুরুষের বলে অনুমান রেল পুলিশের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।







