পাতঃভ্রমণে এসে কলকাতার রাজপথে সাধু সন্তদের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলার সমস্ত পেশার মানুষ তারা কোন না কোন ভাবে প্রতারিত, বঞ্চিত। বাকী ছিল সাধু সন্তরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন তৃণমূল থাকলে মঠ মন্দির চালানো মুশকিল। মঠ মন্দিরের জায়গা লুঠ হয়ে যাচ্ছে, সম্পত্তি লুঠ হয়ে যাচ্ছে। সাধু সন্তরা মারা যাচ্ছে। গঙ্গা সাগর যাওয়ার পথে পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণ হয়েছিল। মারা হয়েছিল তাদের। সেই দৃশ্য আমরা দেখেছি।
সাধুদের জীবন ও ধন সম্পত্তির সুরক্ষা নেই।
তারা রাস্তায় নামছেন।
অর্জুন সিংকে খুনের হুমকি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওখানে তো মারপিট ঝুট ঝামেলা লেগেই থাকে।যদি ওরকম কিছু হয়ে থাকে তাহলে সুরক্ষা দেওয়া উচিত।
শুক্রবার বর্ধমান শহরের বাদামতলা মোড় থেকে জিটি রোড ধরে বীরহাটা মোড় পর্যন্ত তিনি প্রাতঃভ্রমণ করেন।তারপর তিনি বীরহাটা মোড়ে চা চক্রে মিলিত হন।







