ফের চলচ্চিত্র জগতে ছন্দপতন। দুর্ঘটনার কবলে পড়ে গত সপ্তাহখানেক ধরে চিকিৎসাধীন ছিলেন হলিউড অভিনেতা হাডসন জোসেফ মিক। তবে শেষ রক্ষা করা গেল না। ১৬ বছর বয়সেই বৃহস্পতিবার ঘুমের দেশে পাড়ি দিতে হলো এই হলিউড অভিনেতাকে।
গত এক সপ্তাহ আগে শনিবার রাতের বেলা ঠিক ১০:৪৫ নাগাদ চার চাকার গাড়ি থেকে নীচে পরে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এরপর তড়িঘড়ি তাকে বার্মিংহামের ইউএবি হাসপাতালে ভর্তি করে। তারপর থেকেই ভেস্তাভিয়া হিলস পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। আজ শেষ হলো চিকিৎসকদের ও ওই তরুণের জীবনযুদ্ধ।
জীবন শুরু হওয়ার আগেই ১৬ বছর বয়সেই মৃত্যুর কোলে ধরলে পরল ওই তরুণ অভিনেতা। অনেক চেষ্টার পরেও বাঁচানো গেল না এই ১৬ বছরের নায়ককে। ছোট্ট অভিনেতার অকাল প্রয়াণের শোকোস্তব্ধ গোটা বিনোদন জগত।






