Uncategorized

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

বিরাট কোহলির প্রথম প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ছিল আর সেই অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচে বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স করেছে ও বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের খাতায় পয়েন্ট যোগ করেছে। কে এল রাহুলকে নিজের সঙ্গী বানিয়ে ম্যাচটি খুবই সুন্দর ভাবে শেষ করেন। ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হয় জয় দিয়ে আর সব ভারত ভক্তদের মুখে বিরাট কোহলি ও কে এল রাহুলের নাম। কিন্তু এই পারফরম্যান্স শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা এইটাই দেখার। এই পারফরম্যান্স দেখে ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর অবাক। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে খেলতে নামে ভারত আর সেই ম্যাচেই দূর্ধর্ষ পারফরম্যান্স করে। অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে বান্ডিল করে দেয় ভারত ৪৯ ওভারে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় ও ইন্ডিয়া ৪১ ওভারে রান তুলে দেয়।

বিরাট কোহলি- ১১৬ বলে ৮৫ রান, কে এল রাহুল-১১৫ বলে ৯৭ রান করেন। বাকি খেলোয়াড়রা সেই রকম পারফরম্যান্স দিতে পারেনি ব্যাটিংয়ের দিক দিয়ে কিন্তু বোলিংয়ে রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, কেদার যাদব, রবীচন্দন অশ্বীন, খুবই ভালো বোলিং করেছে গতকাল।

রবীন্দ্র জাদেজা-১০ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন ও দুটি মেডেন ওভার করেন। মহম্মদ সিরাজ-৬.৩ ওভারে ২৬ রানে ১ উইকেট নেন ও একটি মেডেন ওভার করেন।
জসপ্রীত বুমরাহ-১০ ওভারে ৩৫ রান দেন কিন্তু একটিও মেডেন ওভার নেই তার নামে।

কেদার যাদব-১০ ওভারে ৪২ রান দিয়ে ২উইকেট নেন।
রবিচন্দন অশ্নীন-১০ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট নেন ও এই লিস্টে নিজের নাম নথিভুক্ত করেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই বিরাট কোহলি সেরকম বড়ো শট নেননি। উল্টো দিকে কে এল রাহুল বড়ো শটের দিকে বেশি জোর দিয়েছেন। এদিন বিরাট কোহলি ৮৫ রানের ইনিংসে মাত্র ৬টি বাউন্ডারি মেরেছেন। সেখানে কে এল রাহুল ৯৭ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মেরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি ও কে এল রাহুলের এই পারফরম্যান্স ভারতের আরও আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.