দেশ

ভাতে মারার চক্রান্ত মোদী সরকারের! এবার পেট্রোল-ডিজেলে বসতে পারে জিএসটির বোঝা

তৃতীয় বারের জন্য ফের দেশের ভার গেলো মোদী সরকারের হাতে। অর্থাৎ ফের আরও ৫ বছরের জন্য আমাদের দেশে রাজত্ব করবে মোদী সরকার।

এবার ফের পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন হরদীপ সিং পুরী। যিনি আগের পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এবার তাঁর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে চরম বিপাকে পড়বে রাজ্যগুলি। কারণ এখনও ভ্যাটের আওতায় আছে পেট্রোল, ডিজেল ও প্রাকৃতিক গ্যাসগুলি। ফলে আলাদা করে ভিন্ন হারে কর আরোপ করে রাজ্য সরকারগুলি।

এই করই হলো রাজ্যগুলির অন্যতম আয়ের উৎস। ফলে জিএসটির আওতায় যদি পেট্রোল, ডিজেল চলে যায় তাহলে কমবে রাজ্যের আয়। প্রসঙ্গত, আগামী ২২ জুন নয়া এনডিএ সরকার গঠিত হওয়ার পর জিএসটি কাউন্সিল প্রথম বৈঠকে বসতে চলেছে। জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলকে জিএসটির অধীনে নিয়ে আসার প্রস্তাব যাতে অর্থমন্ত্রক জোরদার ভাবে পেশ করে, সেই দাবি জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। কিন্তু যদি এমনটা হয় তাহলে কমে যাবে রাজ্যের বিপুল আয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.