বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়ে টাকা দিতে নারাজ কেন্দ্র সরকার। তাই এখন রাজ্য সরকারকে তৎপর হতে হয়েছে রাজ্যের গরীব-দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।
মুখ ফিরিয়ে নিয়েছে কেন্দ্র। রাজ্যের গরীব মানুষদের বাড়ি তৈরির টাকা কেন্দ্র দিচ্ছে না। এমতাবস্থায় মানুষকে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে নিজেদের কোষাগার থেকে যাবতীয় অর্থ খরচ করে এই সুরাহা দিতে। আর সেক্ষেত্রে প্রশাসন উপভোক্তা তালিকা চূড়ান্ত করতে আরও একবার যাচাই প্রক্রিয়া ও সমীক্ষা চালাবে রাজ্যজুড়ে।
সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে, এই শুরু হয়ে যাবে চলতি বছরের আগামী জুলাই মাস থেকে। আবাস প্রকল্পের প্রথম পর্যায়ে আগেই ঠিক করা হয়েছিল যে, রাজ্যের ১১ লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে। তবে মনে করা হচ্ছে নতুন করে সমীক্ষার পর সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে।







