রাজ্য

পরিবহণ পরিষেবার ৪৫ লক্ষ টাকার সিমেন্ট চুরি, অভিযুক্ত ব্যবসায়ী

৫০ টি ট্রাকে করে উধাও হলো লক্ষাধিক টাকার সিমেন্ট। এক নামী সিমেন্ট সংস্থার সঙ্গে একটি লজিস্টিক সংস্থার চুক্তি হয়। এরপর সেই ধৃত ব্যাবসায়ী ওই সিমেন্ট সংস্থার মালিকের চোখের ধুলো দিয়ে চুরি করে কয়েক লাখ টাকার সিমেন্ট। শেক্সপিয়র সরণি থানার পুলিশের তদন্তে গ্রেফতার হয় অভিযুক্ত ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যবসায়ীর নাম আশুতোষ সিং। ওই ব্যবসায়ী লজিস্টিক সংস্থার কর্ণধার। সিমেন্ট নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যের সিমেন্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব পায় ওই ঠকবাজ ব্যবসায়ী। এছাড়াও আশুতোষ সিং ওই লজিস্টিক সংস্থার কাছ থেকে এজেন্সি নিয়েছে। এই ব্যবস্থা চলে আসছে গত কয়েক মাস ধরে। সেই মতো নিয়োগ করা প্রায় ৫০টি ট্রাক গোডাউন থেকে সিমেন্টের বস্তা নিয়ে বের করে ব্যবসায়ী। এমনকি সেখান থেকেই ওই ব্যবসায়ী চুড়ি করে ৪৫ লক্ষ টাকার সিমেন্ট।

প্রথম দিকে সিমেন্ট নির্মাণকারী এই চুড়ির সংস্থা সেই বিষয়ে কিছুই বুঝতে পারেনি। কারণ অভিযুক্ত ব্যবসায়ী তাদেরকে ভয়ো কাগজ পত্র দেখায়। তবে শেষ পর্যন্ত সিমেন্ট নির্মাতা সংস্থার কর্তাদের খবর চলে আসে সিমেন্ট উধাও এর বিষয়। পাশাপাশি প্রমাণ লোপাট করতে ওই সমস্ত ট্রাক চালকদের পালিয়ে যেতে বলে জোচ্চোর ব্যবসায়ী। এছাড়াও পালটা সেই চালকদের নামে মিসিং ডায়েরি করে অভিযুক্ত ব্যবসায়ী আশুতোষ।

সেই কথা অনুসারে চালকেরা বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে পালিয়ে যায়। তবে কোনো ভাবেই শেষ রক্ষা করা যায়নি। সিমেন্ট নির্মাণ করোক সংস্থার অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় ওই ব্যবসায়ী। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছে ওই চুরি হয়ে যাওয়া বস্তা গুলো কোথায় রেখেছে। এমনকি এই চোরা কারবারির সঙ্গে আরও কারা কারা জড়িত আসছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.