রাজ্য

মসজিদের মাইক বন্ধের প্রতিবাদে মিছিলের অনুমতি, শর্তসাপেক্ষে ছাড় কলকাতা হাইকোর্টের

ধর্মস্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশে মিছিলে কতজন অংশ নিতে পারবেন এবং কতক্ষণ মিছিল চলবে, তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি, মিছিলের জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি।

ধর্মস্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী ১১ অগস্ট মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সোমবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। শুনানির পরই শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দেয় আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.