রাজ্য

চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ছুটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

শারীরিক অসুস্থতার কারণে কিছুদিনের জন্য ইতিমধ্যেই রাজনীতি থেকে বিরতি নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফের ভোটের পর চিকিৎসার জন্য নিউটাউনের এক বেসরকারি চক্ষু হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪টা থেকে ৫ঃ৩০ পর্যন্ত হাসপাতালেই ছিলেন তিনি।

লোকসভা ভোটের দীর্ঘ লড়াইয়ের পর আশাবাঞ্চল ফল করেছে রাজ্যের শাসক দল। তারপরেই একটা ছোট অপারেশনের মুখে পরতে হয় তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন আগেই পায়ে অস্ত্র পাচার হয়েছে মুখ্যমন্ত্রীর। এবার মুখ্যমন্ত্রীর চোখের সমস্যা দেখা গেল। তাই জন্য তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেই হাসপাতালে তিনি প্রায় দেড় ঘণ্টা ছিলেন। তবে ঠিক কি সমস্যা হয়েছে, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরে তৃণমূল সুপ্রিমো চোখে পাওয়ার আছে। তার জন্য তিনি অনেকদিন ধরেই চশমা ব্যবহার করে চলেছেন। তাই জন্য প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই বিষয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.