মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজার নিয়ন্ত্রণে তৎপর হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লক প্রশাসন। বুধবার প্রশাসনের পক্ষ থেকে গোপীবল্লভপুর মার্কেট কমপ্লেক্সের সবজি মার্কেট সহ গোপীবল্লভপুরের একাধিক জায়গায় প্রশাসনের অভিযান চালানো হয়। এদিন সকাল থেকে ঝাড়গ্রাম জেলার একাধিক আধিকারিক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যামসুন্দর মিশ্র, গোপীবল্লভপুর থানার আই সি কার্তিক চন্দ্র রায় সহ একাধিক আধিকারিক সব্জি মার্কেটে অভিযান চালিয়ে সব্জির দরদাম জানার চেষ্টা করেন। পাশাপাশি সব্জি বিক্রেতাদের সতর্ক করা হয় যাতে কোন ভাবেই ক্রেতাদের কাছ থেকে লাগামছাড়া দাম নেওয়া যাবে না। প্রশাসনের এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি দাম কমানোর জন্য কি কি করা উচিত খবর জানান আধিকারিকরা। তবে এ বিষয়ে কোনো আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চান নি।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026







