দমদম নাগের বাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতে ৩:৪০ মিনিট নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউন। গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর।
Read Next
November 14, 2026
পরপর চার রবিবার বন্ধ মেট্রোর একাংশ! ১৫ নভেম্বর থেকে ৯ ঘণ্টা ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা
November 14, 2026
জ্ঞানেশ কুমারকে কটাক্ষ পোস্টে বিতর্ক, ফের অভিষেককে থানায় তলব পুলিশের
November 14, 2026
বন্ধ ফ্ল্যাটে বাবা-ছেলের দেহ উদ্ধার, গ্যাসের গন্ধ ও বাবার শরীরে ক্ষত! দমদমে রহস্য ঘনীভূত
November 13, 2026
চিংড়িহাটার জট কাটতেই খুলছে মেট্রোর নতুন পথ, ২১ নভেম্বর অরেঞ্জ লাইনের উদ্বোধনে কলকাতায় মোদি
November 13, 2026
মাঝেরহাটে লরির ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার, উত্তেজনা এলাকায়
November 13, 2026
এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা! কলকাতায় ১০ গ্রামে কমল ৪৪০০ টাকা, ১৩ নভেম্বরের নতুন দর কত?
Related Articles
Check Also
Close







