কলকাতা শহরে আক্রান্ত এক পুলিশ কর্মী। শোভাবাজারে এলাকায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের কর্মী দেবাশীষ মন্ডল।শহরে প্রতিদিনই চলে পুলিশের টহলদারি। বড়তলা থানা এলাকায়, চেকিং-এর সময় পুলিশ কর্মীরা দেখতে পান এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বেশ কিছুজনের সঙ্গে ঝামেলা করছে। এরপর মদ্যপ ঐ ব্যক্তিকে বড়তলা থানার পুলিশ আধিকারিকরা আটক করার চেষ্টা করেন।সেই মদ্যপ ব্যক্তিকে আটক করতে গিয়েই আক্রান্ত হতে হয় পুলিশ কর্মী দেবাশীষ মন্ডলকে। মদ্যপের মারে মাথা ফেটে যায় ওই পুলিশকর্মীর। কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বড়তলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল দাস।
কর্তব্যরত পুলিশ কর্মীকে সঙ্গে সঙ্গেই অন্যান্য পুলিশ কর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত পুলিশ কর্মী স্থিতিশীল রয়েছেন। বড়তলা থানা এলাকায় ক্রমশ দুষ্কৃতীদের দৌরাত্ম বাড়ছে। সন্ধ্যের পর থেকেই সেন্ট্রাল এভিনিউ, রবীন্দ্র সরণি, বি কে পাল এভিনিউ ,অরবিন্দ সরণি এইসব জায়গায় কিছু দুষ্কৃতী প্রকাশ্যে হামলা চালাচ্ছে। ছিনতাই করা হচ্ছে।







