মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পড়েন। তখনই বিজেপি নেতারা দাবি করেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তখন থেকেই তরজার শুরু। এবার সেই ইস্যুতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একুশের ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেন। সেখান থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে কখনও স্পিকার, কখনও আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি পরিষদীয় দল। তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিরোধিতা করে এক মামলা শীর্ষ আদালতে করা হয় বিজেপির তরফে।
তবে এখন মুকুল রায় অসুস্থ। অন্যদিকে, জুন মাসে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির মুকুল রায়ের বিধায়কপদ বাতিলের আবেদন খারিজ করে দেন। বিমানের কথায়, মুকুল এখনও বিজেপিতেই রয়েছেন। তাই তিনি বিজেপিরই বিধায়ক। শুভেন্দু অধিকারী অভিযোগ, সংবিধানের দশম তফসিল পশ্চিমবঙ্গে অনুসৃত হয় না। যদিও সংবিধান এই অধিকার স্পিকারকেই দিয়েছে।







