জেলা

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবাও বন্ধ করলো জুনিয়র ডাক্তাররা

আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আরো তীব্রতর করলো আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন। এবার ইমার্জেন্সি পরিষেবাও বন্ধ করে দিলেন তারা। রোগীদের ভোগান্তি শুরু হতেই প্রিন্সিপাল জানালেন-সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলেছি।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার খুনের ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের চরম শাস্তির দাবি করে আন্দোলন আরো খানিকটা চড়িয়ে দিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। কয়েকদিন ধরেই তারা আন্দোলন শুরু করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনে। মোমবাতি মিছিল করেছেন। তবে এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন তারা। এবার ইমারজেন্সি পরিষেবা থেকে সরে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেয়-” অন্যান্য পরিষেবার সাথে সাথে ইমার্জেন্সি পরিষেবা থেকেও আমরা সরে দাঁড়াচ্ছি। তবে এমার্জেন্সি খোলা থাকবে। প্রশাসন চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা দিতে পারে। যতক্ষণ না আর জি কর কান্ডে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের জারি থাকবে।” মঙ্গলবার সকাল থেকেই তার প্রভাব পড়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের পরিষেবায়। কোনভাবেই রাজি নয় জুনিয়র চিকিৎসকরা কাজ করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.