জেলা

মর্মান্তিক! বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে

বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল অঞ্জনা বিশ্বাস (৫৫) নামে এক মহিলার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকায়। ওই মহিলার নাম অঞ্জনা বিশ্বাস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

সূত্রের খবর শুক্রবার রাত দশটা নাগাদ অঞ্জনা বিশ্বাস নামে ওই মহিলা স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। প্রতিদিনের মতো একটি বেসরকারি স্কুলে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকা। বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পোস্টে বিদ্যুৎভৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। এলাকার লোকজনের অভিযোগ হঠাৎ করে তারা একটি বিকট শব্দ শুনতে পান। এলাকার লোকজন বেরিয়ে দেখেন জলের মধ্যে পোস্টের সাথে বিদ্যুৎকৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন অঞ্জনা বিশ্বাস। এরপরে এলাকার লোকজন খবর দেন বারাসাত থানার পুলিশকে।

বারাসাত থানার পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে ওই মহিলাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই অভিযোগ উঠছে কিভাবে বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ তার খোলা অবস্থায় পড়েছিল যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এলাকাবাসী। ঘটনার তদন্ত নেমেছে বারাসাত থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বারাসাত মর্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.