ট্রাক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় স্কুটি চালকের, ঠিক তখনই রণক্ষেত্র চেহারা নিল খড়গপুর নিউ ট্রাফিক এলাকা। ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় ২৫ বছর বয়সী এক তরতাজা যুবকের।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০:৫০ মিনিট নাগাদ, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এসডিও অফিসের সামনে।
জানা যাচ্ছে, একটি পেঁয়াজ ভর্তি ট্রাক রাস্তায় যাওয়ার সময় একটি স্কুটির উপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের, এই পরিস্থিতিতে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
ট্রাকের ড্রাইভারকে সামনে পেয়ে উত্তপ্ত জনতা ব্যাপক মারধর করতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচায় খড়গপুর থানার পুলিশ, তারপর পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হয় এলাকাবাসী। এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে।
পাবলিক ও পুলিশের
খন্ডযুদ্ধে আহত খড়্গপুরের আইসি রাজিব পাল সহ আট জন কনস্টেবল।
জানা যায় মৃত ব্যক্তির নাম অর্জুন নায়েক ,বয়স ২৫,
ট্রাকের ড্রাইভার এর নাম শ্যামসুন্দর ধনকর,
এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার পুরো তদন্ত চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত পুলিশকর্মীদের ভর্তি করা হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে, সঙ্গে ট্রাক ড্রাইভারকেও, পরে ট্রাক ড্রাইভার এর অবস্থা শোচনীয় হলে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
কার্যত খড়গপুর শহর স্তব্ধ হয়ে যায় মধ্যরাতে। শোকের ছায়া পড়ে এলাকায়।







