আর জি কর কান্ডের যারা দোষী তাদের সমর্থন করে প্রতিবাদী মহিলাকে মারধর ও পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । এমন অভিযোগে শুভেন্দুরগড় কাঁথিতে নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সামাল দিতে পুলিশকে হিমসিম খেতে হয়।কাঁথিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসে ছিলেন। এরপর পাশেরই এক চশমার দোকানদার মাহেফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিড়ে দেয় এবং ব্যাপক মারধর করে। মাহফুজের সাথে ছিল আরো এক দুষ্কৃতী। এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেয়। এবং বলতে থাকেন আরজিকর কান্ডের দোষীদের কে আড়াল করার জন্য এই ব্যক্তি তাকে মারধর করেছে পোস্টার ছিঁড়ে দিয়েছে। এরপর দ্রুত উত্তেজনা ছড়ায় কাঁথিতে। বহু প্রতিবাদীরা একজোট হয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চালায়। ঘটনাস্থলে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু উত্তেজনা চরম আকার নেয়। পুলিশকে রীতিমতো সামাল দিতে হিমশিম খেতে হয়। অবিলম্বে প্রতিবাদী মহিলার ওপর আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন দাবি জানায় বিক্ষোভকারীরা। পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালায়। বেগতিক বুঝে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে। দোষী ঐ ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনিও পরিস্থিতির ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে পড়েন। দিব্যেন্দুর মধ্যস্থতায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে সাময়িক মহিলার ধরনা অবরোধ ও বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। যথা সময়ে গ্রেফতার না হলে ফের কাঁথিতে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। নতুন করে উত্তেজনা কাঁথিতে।
Read Next
November 18, 2026
সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষের দিনেই দেশে ফিরলেন পাথর মাফিয়া টুলু মণ্ডল, এখন কোথায় তিনি?
November 17, 2026
২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য, এসএমএস পাঠিয়ে বাংলায় কাজের আশ্বাস সরকারের
November 17, 2026
যানজট কমাতে জোকা থেকে সাগর পর্যন্ত ডায়মন্ড হারবার রোড সম্প্রসারণের প্রস্তাব, গড়কড়ির দ্বারস্থ চার বিজেপি বিধায়ক
November 17, 2026
‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
November 17, 2026
‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 17, 2026
২২ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে, হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় বড় নির্দেশ
Related Articles
Check Also
Close







