বিনোদন

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ

অবশেষে এতদিন অপেক্ষার পর সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। বিয়ের পর অদিতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। চলতি বছরের মার্চ মাসে তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে আংটি বদল করেছিলেন। তার পর থেকে প্রায়শই একসঙ্গে দেখা যেত তাঁদের। অদিতি বিয়ের এই শ্বাসরুদ্ধকর সুন্দর ছবিগুলির পোস্ট করে বলে, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারা…অনন্তকালের জন্য পিক্সি সোলমেট হলাম… এভাবেই সারাক্ষণ হাসব আমরা… কখনো বড় হব না… অনন্ত প্রেম, আলো ও জাদু… মিসেস ও মিস্টার আদু-সিধু।’
হিসেবে মতন অদিতি ও সিদ্ধার্থের দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে।
২০০৩ সালে ছোটবেলার বন্ধু অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন এরপর ২০০৯ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। অন্যদিকে ২০১২ সালে অদিতি সত্যদীপ মিশ্রর বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সম্পর্কও পড়ে ভেঙে যায়। তামিল ছবি ‘মহা সমুদ্রম’-এ সিদ্ধার্থ ও অদিতি একসঙ্গে কাজ করেছিলেন। এরপরেই তাঁদের সম্পর্কটা এগিয়েছে এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.