বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি মনোজ মিত্র বার্ধক্যজনিত অসুস্থতায় কয়েক দিন ধরেই ভুগছিলেন। গতকাল (রবিবার) অচৈতন্য অবস্থায় তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৬ বছর বয়সী শিল্পীকে। যদিও চিকিৎসকদের চেষ্টা কাজে এলো না।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা রয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল। চিকিৎসার সূত্রে এও জানান গিয়েছে কয়েক ঘণ্টা আগে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল। এরপর সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছিলেন শিল্পী।
১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স-সহ স্নাতকতা পাশ করেন। এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন।এর পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ করেন। ডক্টরেটের জন্য গবেষণাও শুরু করেছিলেন তিনি। ১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু মনোজ মিত্রের। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছেন ।যদিও প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ লেখেন ১৯৫৯ সালে কিন্তু ১৯৭২ এ ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে তিনি পরিচিতি তৈরি হতে শুরু করে। ওই নাটকটির মঞ্চ নির্দেশনা করেছিলেন বিভাস চক্রবর্তী। নাট্যগোষ্ঠী ‘সুন্দরম’ প্রতিষ্ঠাতাও মনোজ মিত্র। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন এই কিংবদন্তি শিল্পী। সেক্ষেত্রে বলাই বাহুল্য :বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে সিনেপ্রেমীদের। এই মুহূর্তে তার শরীরের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা সূত্রে খবর।







