কলকাতার বুকে ঘটেই চলেছে একের পর এক দুর্ঘটনা। প্রশাসন বারংবার সতর্ক করার পরেও অতিরিক্ত গতির জেরে দুর্ঘটনা কবলে পরে প্রাণ হারালো বহু মানুষ। রবিবার সন্ধ্যেবেলায় বাইকের ধাক্কায় প্রাণ হারানো এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ টাউনের থাকদারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রিপন দাস, যার আনুমানিক বয়স ৪৭। তার বাড়ি থাকদারি এলাকায়। গতকাল ঠিক সন্ধে ৬টার সময় এই বিপত্তি ঘটে। একটি বাইক অ্যাকোয়াটিকার দিক থেকে আসছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিল। ওই বাইকটি অতিরিক্ত গতিতে থাকায় সজোরে ধাক্কা মারে ওই পথচারীকে। যার ফলে ঘটনাস্থলের ছিটকে পরে ওই ব্যক্তি।
এরপর পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই পথচারীকে ভর্তি করে বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এমনকি এখনো পর্যন্ত পলাতক বাইক চালক। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। পুলিশ তদন্তে নেমে প্রথমেই এই ঘাতক বাইক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এছাড়াও দুর্ঘটনাস্থলের কোনরকম সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা সেই বিষয়েও তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।







