বৌকে দেওয়ার জন্য , সিউড়ী পুরসভার ‘আমার ভালোবাসা সিউড়ী’ – লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিল এক যুবক। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন। ধরা পড়ার পর সিউড়ী থানার পুলিশকে গোটা ঘটনা জানায় যুবক। শেষে মানবিক পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দেয় এক গুচ্ছ গোলাপ । থানার বাইরেই স্ত্রীকে গোলাপ দিয়ে , পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রনাম করে প্রতিজ্ঞা করে আর কোনদিনও কোন কারনেই চুরি করবে না। পুলিশও কোনো কেস না দিয়ে কাগজে কলমে সই করিয়ে ছেড়ে দেয় যুবককে।
এই হাস্যকর ঘটনার সূত্রপাত ২৪ শে ডিসেম্বর রাতে। সিউড়ী পুরসভার চেয়ারম্যান সিউড়ী থানায় অভিযোগ জানায় , সিউড়ী শহরে সার্কিট হাউস লাগোয়া – আমার ভালোবাসা সিউড়ী লেখা এল ই ডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মহম্মদবাজার থেকে এক যুবককে আটক করে , পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করে ২৫ তারিখ বড়দিনের রাতে সিউড়ীতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড়ো লাল রং এর লাভ চিহ্নটি চুরি করে ছিলেন সে। কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাসিকের লাভ চিহ্নটি ভেঙে যায়।
রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরী কখনোই দেখেন নি সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় । কার্যত তিনি আশ্চর্য ।







