নায়ক নায়িকার জুটি অনেক সময় শোনা যায় জনপ্রিয়তা কুড়োতে। তবে এখন টলিউড ইন্ডাস্ট্রিতে দুই জনপ্রিয় অভিনেতার জুটি বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শক মহল। বর্তমানে অভিনেতা দেব ও অভিনেতা যিশু সেনগুপ্ত উভয় ব্যস্ত রয়েছেন খাদান সিনেমার প্রমোশনে। তারই মাঝে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
প্রেমের কাহিনী থেকে শুরু হয়েছিল দেব ও যিশু সেনগুপ্ত বন্ধুত্বের শুরু। তারপরে একের পর এক সিনেমা আরশিনগর কেলোর কীর্তি ও জুলফিকার। এবার সেই তালিকায় আসতে চলেছে খাদান সিনেমার নাম। এই প্রথম সারির দুই তারকার বন্ধুত্ব বারংবার নজর কেড়েছে দর্শকমহলের। এই সিনেমা ছাড়াও একে অপরের সিনেমায় বিভিন্ন সময় গেস্ট অ্যাপিয়ারেন্স দিতেও দেখা গিয়েছে।
এবার প্রথমবার দেবের প্রযোজনায় খাদান সিনেমায় দুজনে এক সঙ্গে কাজ করলেন। যার জন্য দুজনেই জমিয়ে ছবির প্রমোশন করছেন অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নিয়ে। তারই মাঝে দেখা গেল কি প্লেট থেকে দুজনকে খাবার খেতে। এমনকি একে অপরকে খাইয়ে দিতেও দেখা যায়। এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যা দেখে প্রবল উচ্ছ্বসিত ভক্তরা।







