দমদম শেঠবাগানে বাড়ি ভাঙাতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর, বাড়ি ভেঙে বহুতল নির্মাণের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য পূরণে বাড়ি ভাঙার কাজ চলছিল।সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, নিহত শ্রমিকের নাম সুনীল মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সেই ভাঙা অংশ এসে পড়ে ওই শ্রমিকের শরীরের। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। তড়িঘড়ি শ্রমিককে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই বাড়ির নীচেই দক্ষিন দমদম পুরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেই কার্যালয় ও বাড়ি ভেঙে বহুতল নির্মাণের কাজ চলছিল। সেই কাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর বরুণ নন্দীর দাবি, একটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ব্যবস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে এই ঘটনায় আটক করেছে।
Read Next
November 5, 2026
পরিত্যক্ত অডি গাড়ির ভিতরে পচাগলা দেহ! কসবার অস্থায়ী গ্যারাজে উদ্ধার ঘিরে রহস্য
November 5, 2026
ধনতেরসের আগে সোনা-রুপোর দামে বড় লাফ! একদিনেই ৩ হাজার টাকা বাড়ল ২২ ক্যারেটের দাম, কলকাতায় আজ কত?
November 4, 2026
ED-র তলবেও হাজিরা নয় সন্দীপ ঘোষের! ১৫ দিনের সময় চেয়ে আবেদন, এবার কী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সংস্থা?
November 4, 2026
ছটপুজোয় রবীন্দ্র সরোবর-সুভাষ সরোবরে অনুমতির ঘোষণা, পরিবেশ দূষণ নিয়ে বাড়ছে বিতর্ক
November 4, 2026
হাওয়ালার কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! কামালগাজিতে ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর অফিসে ইডির হানা
November 3, 2026
তিনবার আবেদন জানিয়েও মেলেনি শুনানি, সুপ্রিম কোর্টে যেতেই অভিষেকের মামলায় বড় নির্দেশ
Related Articles
Check Also
Close
-
গায়িকাকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়November 3, 2023







