গতকাল দার্জিলিং এর পর্যটক মহলে এই কথাই ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। সবাই বলছেন ছোট হলেও এই জি 20 উত্তরবঙ্গের পর্যটনের এক নতুন মানচিত্র এনে দেবে। গতকাল দার্জিলিং এ জি 20 নিয়ে বিদেশী অতিথি ছিলেন প্রায় তিনহাজারেরও বেশী (আনুমানিক)। এদের মধ্যে অনেকেই পাহাড়ে এই প্রথম আসলেন।অনেকেই এই সফর শেষে দার্জিলিং থেকে সিকিম চলে গেছেন। সারা বিশ্বের মানুষের কাছে পর্যটনকেন্দ্র হিসাবে দার্জিলিং এবং সিকিমের নাম ঘোরে।এই জি 20 বিশ্বের দরবারে এই দুটি জায়গাকে অনেকটাই এগিয়ে দিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আগে যিনি পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ছিলেন তিনি আশাবাদী আবার দার্জিলিং এবং সিকিম আকর্ষনীয় হয়ে উঠবে বিশ্বের পর্যটকদের কাছে। সারা পৃথিবীর মানুষ এইভাবে কোন জায়গাতে যাচ্ছেন তাও আবার আন্তর্জাতিক সন্মেলন আগে কখনো হয় নি বিশেষ করে উত্তরবঙ্গের মাটিতে। তাই এইরকম আরো কয়েকটি আন্তর্জাতিক সন্মেলন যদি উত্তরবঙ্গের মাটিতে হয় তবেই বাড়বে উত্তরবঙ্গ জুড়ে পর্যটনের চাহিদা। এমনটাই মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন সৌন্দর্যের সাথে যদি পর্যটন মিশে যায় তবেই এগিয়ে যাবে উত্তরবঙ্গের পর্যটন। আর সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান এবং বানিজ্য যেটা প্রচণ্ডভাবে সুদুরপ্রসারী হবে বলে মনে করছেন দার্জিলিং এর হোটেল মালিকদের সংগঠন। তারা জানিয়েছেন চাহিদা বাড়লে এবং অর্থের যোগান বাড়লে জনপ্রিয় হয়ে উঠবে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। আর লাভবান হবেন পর্যটনের সাথে জড়িত সব ধরনের মানুষেরা।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close
-
জলের তালাতে সতী পীঠ কংকালী কালিতলাAugust 3, 2024







