ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের সকল বিধায়ক, সাংসদদের ভূমিকায় সর্বদা তাদের নজর রয়েছে বলে মন্তব্য পীরজাদা ত্বহা সিদ্দিকীর। সংসদে শুধু প্রতিবাদ করবেন না, বেরিয়ে আসলে হবে না। বিলের বিপক্ষে সদর্থক ভূমিকা না নিলে তারাও আগামী ভোট 2026 সালে তৃণমূল কংগ্রেসকে দেখে নেবেন বলে আবারও হুশিয়ারি ত্বহা সিদ্দিকীর। তিনি বলেন হাওড়া, হুগলির কিছু নেতাকে তিনি দেখছেন, যারা দিনে তৃণমূল আর রাতে বিজেপি। ত্বহার পরিষ্কার স্বীকারোক্তি, তারা তাদের অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন তার সাংসদদের দিল্লীতে পাঠিয়েছেন। ফলে তারা যেনো লুকোচুরি না খেলে।
অন্যদিকে ফিরহাদ হাকিমের মন্তব্যের সমর্থন করে ত্বহা সিদ্দিকীর বক্তব্য, তৃণমূলের যারা মন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন তারা পুরো বক্তব্য শোনেন নি। তৃণমূলের অনেকেরই রাগ ফিরহাদের মন্ত্রিত্ব আর মেয়রের পদ নিয়ে। ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে বিষ ঢালতে চাইছেন।দলেই চক্রান্ত হচ্ছে ফিরহাদের বিরুদ্ধে।
ওয়াকফ বিলের বিরোধিতায় রানী রাসমণি রোডে ত্বহা সিদ্দিকীর আমন্ত্রণে সমাবেশ হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম আর তৃণমূল নেতা কাজল শেখ।
ত্বহা সিদ্দিকীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার রাজনীতির কারণে এই বিল আনতে চাইছে, যার বিরোধিতা তারা আমরণ করবেন।







