নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দিয়ে চিঠি লিখতেন এক ‘অধ্যাপক’। এবার পুলিশ গ্রেফতার করেছে সেই অধ্যাপককে।গতকাল রাতে কলকাতা পুলিশ ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে যে মামলার জন্য গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে যাদবপুরকাণ্ডের কোন সম্পর্ক নেই।
শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু হুমকি দেওয়া চিঠির ভিত্তিতে অভিযোগ দায়ের করেন। যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল অভিযুক্ত ‘অধ্যাপক’ রানাতে। মামলা করার দুদিনের মধ্যে রানাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে খবর, এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি করা হয়।
স্নেহমঞ্জু বসু পুলিশকে জানিয়েছেন যে রানা বেলগাছিয়ার বাসিন্দা। রানাও বেলগাছিয়ার ভেটারিনারি কলেজ এলআইজি হাউসিংয়ে থাকতেন।তাকে গত চার বছর ধরে নানা ভাবে উত্ত্যক্ত করেছেন ওই পুরুষ। তিনি আরও জানান যে ২০১৯ সাল থেকে মহিলাকে কুপ্রস্তাব দিয়ে চিঠি লিখতেন। যখন তখন পিছু নিত। এমনকি, গোপনাঙ্গও প্রদর্শন করতেন। ১৭ অগস্ট তাকে অভিযোগকারিণীকে বলপূর্বক জড়িয়ে ধরার পর পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারিণী।







