মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরনায় মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়ার নির্দেশ অনুযায়ী পটচিত্র মেলার পর হাটের উদ্বোধন হলো আজ। এই হাটের উদ্বোধন করেন পিংলার সমষ্টি উন্নয়ন আধিকারীক লেপকা ওয়াংচু শেরপা, পিংলা থানার ও.সি চিন্ময় প্রামানিক, এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক তফেজ্জলদ্দিন, সমাজসেবী মানিক খান, প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক ব্যাক্তিবর্গ।
গত কয়েকদিন আগে পটচিত্র মেলার উদ্বোধন হলেও, দীর্ঘদিন ধরে পটচিত্র হাটের দাবী জানিয়েছিলো পটশিল্পীরা। পটচিত্র শিল্পীদের সেই দাবীকে মান্যতা দিয়ে মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়ার নির্দেশে এবার থেকে প্রতি শনি ও রবিবার হাট বসবে পিংলার পটপাড়ায়। এই হাটে পটশিল্পীরা মূলত তাদের হাতের তৈরী পটের নানান জিনিস বিক্রির জন্য পসরা সাজিয়ে বসবেন। পিংলার বিডিও বলেন, এতে পটশিল্পীদের অনেকটাই সুবিধা হবে। আগামীদিনে এখানে পর্যটনকেন্দ্র গড়ে উঠবে। তার জন্য জমি চিহ্নিতকরণের কাজ চলছে।







