অফবিট

কেন হিজড়াদের শেষযাত্রা রাতে করা হয়? পিছনে রয়েছে বড় রহস্য

অনেকেই জানেন না, হিজড়াদের শেষকৃত্য সব সময় মাঝরাতেই সম্পন্ন হয়। কোনও সাধারণ মানুষ সেই শেষযাত্রা ও আত্মার শান্তি কামনায় অংশগ্রহণ করতে পারে না।

এমনিতেই হিজড়াদের জীবনে সাধারণ মানুষদের প্রবেশ কার্যত নিষেধ। এমনকী তাঁদের মৃত্যুর পর শেষকৃত্যেও অন্যদের প্রবেশ অবাধ নয়।

অনেকে বিশ্বাস করেন, হিজড়াদের আধ্যাত্মিক শক্তি রয়েছে, তাই তাঁরা আগে থেকে মৃত্যুকে অনুভব করতে পারেন। মৃত্যু হবে, এটা জানার পর তাঁরা কোথাও যাওয়া-আসা বন্ধ করে দেন। এমনকী খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। এই সময় তাঁরা শুধু জল পান করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন নিজেদের এবং অন্য হিজড়াদের জন্য। প্রচলিত বিশ্বাস রয়েছে, মৃত্যুর আগে একজন বৃহন্নলার প্রার্থনা খুব কার্যকর।

গোপনে হয় শেষকৃত্য
আসলে, হিজড়াদের মৃত্যুর পর তাদের শেষকৃত্য গোপনে করা হয়, যাতে কেউ তা না দেখে। এজন্য বেশিরভাগ সময় তাদের শেষযাত্রা রাতে করা হয়। বিশ্বাস করা হয়, যদি কোনো সাধারণ ব্যক্তি হিজড়াদের শেষকৃত্য দেখে, তাহলে মৃত ব্যক্তি হিজড়া হিসেবেই পুনর্জন্ম লাভ করেন। বলা হয়, শেষযাত্রাতেও হিজড়াদের মৃতদেহ কাঁধে না নিয়ে সোজা অবস্থায় শ্মশানে নিয়ে যাওয়া হয়। তাদের মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো হয়, যার মানে হলো মৃত ব্যক্তির আর শরীর বা জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এছাড়াও, তাদের মুখে পবিত্র গঙ্গার জল দেওয়ার প্রথাও রয়েছে। তারপরই মৃতদেহ সমাধিস্থ করা হয়। বিশ্বাস করা হয়, যদি কোনো সাধারণ ব্যক্তি মৃতদেহ সমাধিস্থ করার সময় তা দেখে, তবে পুনর্জন্মে আবারো হিজড়া হয়ে জন্মগ্রহণ করবেন।

কোনও হিজড়ার মৃত্যুর পর সম্প্রদায়ের বয়স্ক বৃহন্নলারা সপ্তাহব্যপী ব্রত রাখেন। প্রার্থনা করা হয় যাতে মৃত হিজরার জীবিতকালে কোনও পাপ বা অপরাধ থাকলে তা যেন ক্ষমার যোগ্য হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.