আবহাওয়া

তীব্র শীতে কাব্যে রাজ্যবাসী ! কি বলছে আবহাওয়া দেখেনিন

বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা যাচ্ছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সমস্ত জেলাতেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন
হতে দেখার সম্ভাবনা রয়েছে। মাঝে অবশ্য পারদ উঠা নামা করলেও আবার জাঁকিয়ে শীত পড়ছে।

আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে এই শীত। অগ্ৰানের শেষের দিকে
এই রাজ্যে শীত আরো তীব্রভাবে পড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারত নিয়মে দাঁড়াবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

মকর সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের একটা বড় অংশে শৈত্যপ্রবাহ চলতে পারে। একই পূর্বাভাস হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও।সেখানেও আগামী ২ দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। যা আগামী ৩ দিন পর্যন্ত কার্যকর থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, এবং নদিয়াতে আবহাওয়া থাকবে শুষ্ক ।

কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৩ শতাংশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.