৯০-এর দশকে অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী হল কারিশমা কাপুর। একসময় তাঁর অভিনয়ে সব মানুষ পাগল ছিল। সেই সময় করিশ্মা একের পর এক বহু হিট সিনেমায় কাজ করেছেন। এরপর তিনি কিছুদিন পর বিয়ে করেছিলেন।
প্রতিটি বিয়ে সফল হয় এমনটা নয়। করিশমা কাপুরের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। অভিনেত্রী ভুল ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন, যা পরে ভেঙে যায়। বলিউড তারকাদের জীবন যত সহজ মনে হয়, বাস্তবে তা তত সহজ নয়। কে কী লুকিয়ে রেখেছে, তা কেবল তাঁরাই জানেন। করিশমার জীবনেও এমনটাই ঘটেছিল। জীবনে সঙ্গী পাওয়ার পরও সুখের দেখা পাননি তিনি ।
১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর মাসে কারিশমা বিয়ে করেন সঞ্জয় কাপুর কে। বিয়ের পর তাঁদের জীবনে দুটি সন্তান আসে। বেশ ভালই চলছিল তাদের বিবাহিত জীবন কিন্তু হঠাৎ তাঁদের দুজনের সম্পর্কে ফাটল ধরে। ২০১৪ সালে এই জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
জানা যায়, বিবাহবিচ্ছেদের কয়েক বছর পর তিনি দিল্লির ব্যবসায়ী সন্দীপ তোষণিওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের বিয়ের গুজবও শোনা যাচ্ছিল। কানাঘুষো শোনা যায় , সন্দীপ করিশমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে করিশমা তাঁর সন্তানদের দেখাশোনার জন্য এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
যখন কারিশমা কাপুরের বাবা রণধীর কাপুরকে তাঁর মেয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি একে গুজব বলে উড়িয়ে দেন। রণধীর বলেন, “আমি কারিশমার দ্বিতীয় বিয়ে দিতে চাই। তবে তার কোনো আগ্রহ নেই। আমরা এ নিয়ে কথা বলেছি এবং সে আমাকে বলেছে, সে দ্বিতীয়বার পরিবার শুরু করতে আগ্রহী নয়। তাই যদি তার সন্তানরা সুখী হয়, তবে আমি সর্বদা তাদের পাশে থাকব। আমার মনে হয় না আজকের দিনে এটি ভুল।”







